Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা হলেন সজীব ওয়াজেদ

জীব আহমেদ ওয়াজেদকে (জয়) আবারও প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি) (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সজীব ওয়াজেদ জয়কে উপদেষ্টা পদে নিয়োগ দেন প্রধানমন্ত্রী।

এর আগের সরকারেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। এর আগে গত ২৯ নভেম্বর এই পদ থেকে পদত্যাগ করেন তিনি।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করে আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে টানা চতুর্থবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন দলটির সভাপতি শেখ হাসিনা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ