ইরান যুদ্ধে অংশগ্রহণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না: কানাডার প্রধানমন্ত্রী
ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের সম্ভাবনা পুরোপুরি অস্বীকার করা যাচ্ছে না, এমন মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে ক্যানবেরায় এক যৌথ সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন, 'যুদ্ধে অংশগ্রহণের সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করা সম্ভব নয়।'
এর আগে মার্ক কার্নি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে 'সামঞ্জস্যপূর্ণ নয়' বলে মন্তব্য করেছিলেন। তবে তিনি এটাও উল্লেখ করেছেন যে, কানাডা তার মিত্রদের পাশে থাকবে এবং সর্বদা কানাডিয়ানদের রক্ষা করবে।
এছাড়া, মার্ক কার্নি বলেছেন, কানাডা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রচেষ্টাকে সমর্থন করে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে