Views Bangladesh Logo

যশোরে মহিলা লীগ নেত্রী মহুয়া আবারও গ্রেপ্তার

যশোরে নাশিমা সুলতানা মহুয়া নামের এক নারী নেত্রীকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নেত্রী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১০ জুন) গভীর রাতে যশোর শহরের পালবাড়ি গাজীরঘাট রোড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন।

পুলিশ জানায়, মহুয়া পালবাড়ি গাজীরঘাট রোড এলাকার প্রয়াত সোহরাব আলী খানের মেয়ে। এর আগে ২০২৫ সালের ৮ ডিসেম্বর নাশকতার একটি মামলায় তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি যশোর জেলা পরিষদের সদস্য পদে প্রার্থী ছিলেন এবং যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

অভিযোগ রয়েছে, পূর্বে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে তিনি আলোচনায় আসেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সক্রিয় ছিলেন এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিয়মিত পোস্ট দিতেন।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে চলমান মামলাগুলো তদন্তাধীন রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ