Views Bangladesh Logo

খণ্ডিত ডেপুটি স্পিকার নয়, ‘প্যাকেজ’ চায় জামায়াত

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে জামায়াতে ইসলামী এখনও ডেপুটি স্পিকার পদ গ্রহণের বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারেনি। বুধবার জামায়াতসহ বিরোধী দলের সংসদ সদস্যদের বৈঠকের পর সাংবাদিকদের সামনে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাই না, আমরা চাই ‘প্যাকেজ’, সবকিছু একসঙ্গে বাস্তবায়ন হোক।’

জামায়াতের দাবি, জুলাই সনদের সংস্কার অনুযায়ী বিরোধী দলের পাওনা পূর্ণ করতে হবে।

তিনি বলেন, সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমরা ধন্যবাদ জানাই, তবে সব কিছু হুবহু বাস্তবায়ন না হলে আমরা ডেপুটি স্পিকার পদ নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেব না।

শফিকুর রহমান বলেন, সব ক্ষেত্রে বিরোধিতা নয়, আবার অজান্তে সহযোগিতাও নয়। যদি সরকারি পদক্ষেপ দেশের ক্ষতি করে, আমরা আমাদের দায়িত্ব পালনে যথাসম্ভব কঠোর থাকব।

তবে এই অবস্থানকে রাজনৈতিক বিশেষজ্ঞরা নেতিবাচক হিসেবে দেখছেন। বিরোধী দলের এমন ‘প্যাকেজ’ চাওয়ার মনোভাব সংসদ কার্যক্রমকে জটিল করতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ