সরকারি সুবিধা না নেওয়ার ঘোষণার পরও ওয়াশিং মেশিন-ওভেনের দাবি, প্রশ্নের মুখে জামায়াত
সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ না করার রাজনৈতিক অঙ্গীকারের কথা বললেও সংসদে বরাদ্দকৃত ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনের দাবি জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান।
বুধবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে বিভিন্ন সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
বক্তব্যে মিজানুর রহমান বলেন, সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোতে এখনো জানালা-দরজার পর্দা লাগানো হয়নি। এসব ফ্ল্যাটে একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন দেওয়ার কথা শোনা গিয়েছিল। দ্রুত এসব সুবিধা প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি।
তার এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে। কারণ, এর আগে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, ভবিষ্যতে জামায়াতের কোনো সদস্য সংসদ সদস্য নির্বাচিত হলে সরকারি প্লট বা শুল্কমুক্ত (ডিউটি-ফ্রি) গাড়ির মতো বিশেষ সুবিধা গ্রহণ করবেন না।
২০২৫ সালের নভেম্বরে এক সুধী সমাবেশে শফিকুর রহমান বলেছিলেন, ‘আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।’
সাম্প্রতিক সংসদীয় বক্তব্যের পর রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ প্রশ্ন তুলছেন, সরকারি বিশেষ সুবিধা বর্জনের ঘোষণার সঙ্গে সংসদ সদস্যদের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধা দাবির মধ্যে আদর্শিক অসঙ্গতি রয়েছে।
অনেকে করছেন, সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে প্রয়োজনীয় গৃহস্থালি সরঞ্জাম সরবরাহকে ব্যক্তিগত সুবিধা নয়, বরং সরকারি আবাসন ব্যবস্থার অংশ হিসেবেও দেখা যেতে পারে। কিন্তু জামায়াতের ঘোষণার পর আবার সেইসব সুবিধা গ্রহণ করাটা অসততার প্রতীক।
মতামত দিন