Views Bangladesh Logo

নবনির্বাচিত এমপি মিনুকে শুভেচ্ছা জানাল জামায়াত

রাজশাহী সদর–২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনুকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী শাখা।

শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে নেতারা মিনুর নিজ বাসভবনে গিয়ে তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ মো. শাহাদাৎ হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকারসহ অন্যান্য নেতারা।

জামায়াত নেতারা নবনির্বাচিত এমপির সাফল্য কামনা করেন এবং রাজশাহীর উন্নয়ন ও জনকল্যাণে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ