Views Bangladesh Logo

হাদিয়া ও ইয়ানতের নামে চাঁদাবাজি করছে জামায়াত: রিজভী

হাদিয়া ও ইয়ানতের (স্বেচ্ছায় দান) নামে জামায়াতে ইসলামী চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৩১ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাসাস (জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন) আয়োজিত 'আগ্রাসন প্রতিরোধে জিয়া' শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, জামায়াত ধর্মের রাজনীতি করে এবং গুপ্ত চাঁদাবাজির আশ্রয় নিয়েছে। হাদিয়া ও ইয়ানতের নামে তারা চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর বিএনপি চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। জামায়াত ভেবেছিল এবার ক্ষমতায় চলে আসবে, তাই তারা এই পথ বেছে নিয়েছে।

বিএনপির এই নেতা বলেন, এ দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু জামায়াতের রাজনীতি তারা চায় না। ধর্মের নাম ব্যবহার করে জান্নাতের টিকিট বিক্রির প্রতারণা করছে জামায়াত।

রিজভী বলেন, দেশের মাটি থেকে উৎসারিত সংস্কৃতি যদি কেউ উদ্দেশ্যমূলকভাবে ধ্বংস করতে চায়, তাহলে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন তা প্রতিরোধ করবে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ