Views Bangladesh Logo

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান (বাদল) মারা গেছেন।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ৩টা ২৪ মিনিটে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে জানানো হয়, কিডনিজনিত জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নুরুজ্জামান বাদল জামায়াতের শেরপুর জেলা কমিটির সেক্রেটারি ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ