পরাজয়ের শঙ্কায় টাকা দিয়ে ভোট কিনছে জামায়াত: মাহদী আমিন
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনে নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে জামায়াত টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, একটি দল জাল ভোটের পরিকল্পনা করছে, ধর্মকে ব্যবহার করে ভোট চাইছে এবং ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। নির্বাচনের প্রতি আস্থা রাখতে আমরা এসব আচরণবিধি লঙ্ঘনের বিষয় নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করব।
ড. মাহদী আমিন আরও বলেন, জনসমর্থনের দিক থেকে বিএনপি অনেক এগিয়ে আছে। সারাদেশে ‘ধানের শীষ’-এর পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির বিশাল বিজয় অনিবার্য।
তিনি জোর দিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচনের যেকোনো ফলাফল বিএনপি গ্রহণ করবে। আমাদের লক্ষ্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা এবং ভোটাধিকার রক্ষা করা।
মাহদী আমিন সব রাজনৈতিক দলকে সতর্ক করেছেন, ‘ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। অপ্রয়োজনীয় উত্তেজনা বা সংঘর্ষ নির্বাচন প্রক্রিয়ার জন্য ক্ষতিকর। আমরা চাই দেশের ভোটাররা নিরাপদে এবং নিশ্চিন্তে ভোট দিতে পারুক।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে