জামায়াত আমিরের নির্বাচনী খরচ ৩২ লাখেরও বেশি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মোট ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা খরচ করেছেন।
নির্বাচন কমিশনে জমা দেওয়া তার নির্বাচনী ব্যয়ের হিসাব অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় খরচ হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা। পরিবহন খাতে ব্যয় হয়েছে ৮৮ হাজার ৯৬ টাকা, জনসভা আয়োজনের জন্য ৫ লাখ ৪৫ হাজার টাকা এবং নির্বাচনী ক্যাম্প পরিচালনায় ৪ লাখ ১৭ হাজার ৬৪২ টাকা।
এছাড়া এজেন্ট ও অন্যান্য স্টাফ বাবদ খরচ হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৮৯০ টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ২ লাখ ৮৭ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় ব্যয় হয়েছে ৭১ হাজার ৬০ টাকা।
ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। আইন অনুযায়ী, প্রতি ভোটারের জন্য ১০ টাকা পর্যন্ত ব্যয়ের সীমা রয়েছে। সেই হিসাবে নির্ধারিত ব্যয়সীমা ছিল ৩৫ লাখ ১৭ হাজার ১৮০ টাকা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে