Views Bangladesh Logo

ভোটের ফল ঘোষণা ‘বিলম্ব’ নিয়ে প্রশ্ন জামায়াতের আমিরের

জাতীয় সংসদ নির্বাচনের কয়েকটি আসনের ফলাফল ঘোষণা বিলম্বিত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানামতে আমরা এগিয়ে আছি এবং গণনাও সম্পন্ন হয়েছে। কিন্তু স্থানীয় রিটার্নিং অফিসাররা ফল ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। আমরা বুঝতে পারছি না এটা কেন?

তিনি অভিযোগ করেন, ওয়েবসাইটে কে কয়টি আসন পেয়েছে তা দেওয়া হয়েছিল, পরে সেটি উধাও হয়ে গেছে। আমাদের লোকজনকে দীর্ঘসময় বসিয়ে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে ১০-১২টি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে।

ফলাফল বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা চলছে। এমনকি ঢাকা-৮ আসন এখনও ঝুলে থাকবে কেন? সেখানে কী হচ্ছে, সাংবাদিকরা জানেন। এসব বিষয় সুস্থ ধারার রাজনীতির পরিচয় বহন করে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ