Views Bangladesh Logo

সাভারে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ সাভারের ইসলামনগর এলাকায় ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে মরদেহটি পাওয়া যায়। নিহতের নাম শারমিন জাহান। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের (২০২১-২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন এবং স্বামী ফাহিম আল হাসানের সঙ্গে ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

শারমিনের স্বামীর ভাষ্য অনুযায়ী, দুপুর আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফিরে তিনি দেখতে পান বাসার প্রধান দরজা বাইরে থেকে বন্ধ। পরে বিকল্প উপায়ে ভেতরে প্রবেশ করে মেঝেতে রক্তাক্ত অবস্থায় শারমিনকে পান। মাথায় গভীর আঘাতের চিহ্ন দেখা যায়। শারমিনকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি অফিসার ইউসুফ আলী জানান, বিকেল সোয়া ৫টার দিকে শারমিন হাসপাতালে আনা হলে তিনি মৃত অবস্থায় ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে উপস্থিত হয়ে পুলিশকে প্রপার তদন্তের জন্য অনুরোধ করেন।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, এটি একটি মার্ডার কেস। মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বাকী তথ্য ময়নাতদন্তের পর জানা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ