Views Bangladesh Logo

১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নিয়ে এলো আইটেল

Press Release

প্রেস রিলিজ

দেশের বাজারে সাশ্রয়ী মূল্যের ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় এক সুবিধা নিয়ে এসেছে গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল। এখন থেকে প্রতিষ্ঠানটির ফিচার ফোন ক্রয়ের পর কোনো উৎপাদনজনিত ত্রুটি দেখা দিলে গ্রাহকরা পাবেন ১৮০ দিন বা ৬ মাসের সম্পূর্ণ নতুন হ্যান্ডসেট রিপ্লেসমেন্ট সুবিধা। ২০২৬ সালের ২০ মে বা তার পর থেকে কেনা যেকোনো আইটেল ফিচার ফোনের ক্ষেত্রে এই নতুন নিয়মটি কার্যকর হবে।

আইটেল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই ১৮০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি গ্রাহকদের জন্য ১ বছরের নিয়মিত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি সুবিধাও যথারীতি বহাল থাকবে। এর ফলে গ্রাহকদের ভোগান্তি যেমন কমবে, তেমনই ব্র্যান্ডের প্রতি তাদের আস্থা আরও বাড়বে।

নতুন এই নীতিমালার আওতায় ফোন চালু না হওয়া, ডিসপ্লে সমস্যা, চার্জিং সমস্যা, স্পিকার বা মাইক্রোফোনে ত্রুটি, সিম বা নেটওয়ার্ক সমস্যা এবং কীপ্যাডজনিত যেকোনো উৎপাদন ত্রুটি দেখা দিলে গ্রাহক নতুন হ্যান্ডসেট পাবেন। এই রিপ্লেসমেন্ট সুবিধা পেতে গ্রাহকদের নিকটস্থ কার্লকেয়ার সার্ভিস সেন্টারে যেতে হবে। সার্ভিস সেন্টারে যাওয়ার সময় ত্রুটিপূর্ণ ফোনের সাথে ক্রয়ের রসিদ এবং ফোনের মূল বক্সটি অবশ্যই সাথে নিয়ে আসতে হবে। সেখানে প্রয়োজনীয় কারিগরি যাচাই-বাছাই শেষে হ্যান্ডসেটটি যোগ্য বিবেচিত হলে একই দিনেই গ্রাহকের হাতে নতুন ডিভাইস তুলে দেওয়া হবে।

তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে এই ওয়ারেন্টি বা রিপ্লেসমেন্ট সুবিধা কার্যকর হবে না বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। হাত থেকে পড়ে ফোন ভেঙে গেলে বা স্ক্র্যাচ পড়লে, পানিতে বা যেকোনো তরলে ভিজে ডিভাইস নষ্ট হলে এই সুবিধা পাওয়া যাবে না। এছাড়া অনুমোদনহীনভাবে মেরামত করা সেট, ফোনের টেম্পারড সিল ছেঁড়া থাকলে কিংবা আইএমইআই নম্বরে কোনো অসঙ্গতি পাওয়া গেলে গ্রাহকরা এই সুবিধার বাইরে থাকবেন।

বাংলাদেশের মোবাইল বাজারে বিশেষ করে বাজেট-বান্ধব গ্রাহকদের কাছে আইটেল একটি নির্ভরযোগ্য নাম। প্রতিষ্ঠানটি আশা করছে, এই নতুন ওয়ারেন্টি সুবিধার মাধ্যমে ফিচার ফোন ব্যবহারকারীদের দৈনিক যোগাযোগ আরও সহজ ও ঝামেলামুক্ত হবে। এই অফার সম্পর্কে বিস্তারিত জানতে গ্রাহকরা নিকটস্থ কার্লকেয়ার সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা আইটেল বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট ( https://www.itel-life.com/bd/ ) ভিজিট করতে পারেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ