Views Bangladesh Logo

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির নবায়ন স্থগিত করল ইতালি

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। স্থানীয় সংবাদ সংস্থাগুলোর বরাতে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। এ সময় মেলোনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ‘সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা’ চালানো জরুরি।

২০০৩ সালে ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সরকারের সময়ে এই সমঝোতা স্মারকটি সই হয়েছিল। এর মাধ্যমে প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় দুই দেশের সহযোগিতার পথ তৈরি হয়।

পরে ২০০৫ সালে ইতালি আনুষ্ঠানিকভাবে চুক্তিটি অনুমোদন করে। এরপর প্রতি পাঁচ বছর পরপর এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে আসছিল। বিবিসি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ