Views Bangladesh Logo

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি অভিযান এখনও শেষ হয়নি: নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান এখনই শেষ হচ্ছে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১১ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, এই অভিযানে ইসরায়েলি বাহিনীর আরও অনেক কিছু করার আছে।

অভিযানের বর্তমান অবস্থাকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করে নেতানিয়াহু জানান, ‘ইতিমধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য লক্ষ্য অর্জন করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে কাঙ্ক্ষিত ফলাফল পেতে তাদেরকে এই অভিযান অব্যাহত রাখতে হবে।

ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নেতানিয়াহু বলেন, ‘ইরানকে অবশ্যই একটি চুক্তির মাধ্যমে এসব পরমাণু উপকরণ সরিয়ে নিতে রাজি হতে হবে, নয়তো তাদের সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।’

নেতানিয়াহুর দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছে যাওয়ায় এই অভিযান শুরু করা অপরিহার্য হয়ে পড়েছিল। তিনি যুক্তি দেন যে, ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জন ইসরায়েলের অস্তিত্বের জন্য এক হুমকি। এছাড়া সম্ভাব্য হামলা এড়াতে তেহরান তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির মূল অংশগুলো মাটির গভীরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।

নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময়ে এল যখন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। তবে দীর্ঘ ২১ দিনব্যাপী চলা এই আলোচনার কোনো সুনির্দিষ্ট সমাধান ছাড়াই শেষ হয়েছে, যা কূটনৈতিক প্রচেষ্টাকে আরও জটিল ও অস্থিতিশীল করে তুলেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ