Views Bangladesh Logo

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির প্রস্তুতি নিচ্ছে আইডিএফ, রাতে হতে পারে কার্যকর

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি আজ (১৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।

ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ–এর বরাতে বলা হয়, দক্ষিণ লেবাননে মোতায়েন থাকা সেনাদের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত থাকতে উচ্চপদস্থ আইডিএফ কমান্ডারদের নির্দেশ দেওয়া হয়েছে।

আইডিএফ কর্মকর্তাদের নির্দেশনায় বলা হয়েছে, যুদ্ধবিরতি সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টার মধ্যে যেকোনো সময় কার্যকর হতে পারে। সেই অনুযায়ী বর্তমানে মাঠে থাকা সেনাদের পুনর্বিন্যাস ও প্রস্তুত রাখা হচ্ছে।

তবে যুদ্ধবিরতির শর্ত বা আনুষ্ঠানিক ঘোষণা সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, এই সম্ভাব্য যুদ্ধবিরতি কার্যকর হলে সীমান্ত অঞ্চলে চলমান উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ