Views Bangladesh Logo

ঈদের দ্বিতীয় দিনে ৭৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

গাজায় ঈদুল আজহার দ্বিতীয় দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শহরের একটি আবাসিক ভবনে বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা। ছিটমহলের নাগরিক প্রতিরক্ষা বিভাগ এটিকে ‘পূর্ণাঙ্গ গণহত্যা’ বলে আখ্যায়িত করেছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির সাবরা এলাকায় এক বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল বলেন, শনিবার গাজা শহরের সাবরা এলাকার একটি বাড়িতে বোমা হামলার আগে ইসরায়েলি বাহিনী কোনও সতর্কবার্তা দেয়নি। এতে সেখানে নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে।

তিনি বলেন, আরও ৮৫ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গাজার দক্ষিণে অবরুদ্ধ খান ইউনিসে আল-আমাল হাসপাতাল এখন ‘পৌঁছানোর অযোগ্য’ বলে জানিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট। তারা বলছে, ইসরায়েলি বাহিনী আশপাশের এলাকাকে ‘ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্র’ হিসেবে ঘোষণা করে সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ