Views Bangladesh Logo

যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, নিহত ২৫৪

ইসরায়েল ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটিতে একদিনেই অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) লেবাননের বিভিন্ন এলাকায় চালানো এসব হামলার মধ্যে রাজধানী বৈরুতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স জানায়, নিহতদের মধ্যে ৯১ জনই বৈরুতের বাসিন্দা।

হামলার সময় বৈরুতের আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং বহু আবাসিক ভবন ধসে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই ইসরায়েলি বাহিনী আগাম সতর্কতা ছাড়াই হামলা চালিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় হিজবুল্লাহ অন্তর্ভুক্ত নয়। তাই তাদের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে অভিযানে কিছু লক্ষ্য অর্জিত হলেও এখনও অনেক লক্ষ্য বাকি রয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আবারও ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে ইসরায়েল।

এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের বরাত দিয়ে জানা গেছে, লেবাননের ওপর হামলা অব্যাহত থাকলে তেহরান যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে দাঁড়াতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ