Views Bangladesh Logo

ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২৫২১

ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের পর থেকে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫২১ জনে। এ সময়ে আরও ৭ হাজার ৮০৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বার্তা সংস্থা আল-জাজিরার বরাত দিয়ে এ খবর জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

এ ছাড়াও গত দুই দিনে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন।

এমন পরিস্থিতিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতি ক্রমেই ভঙ্গুর হয়ে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ