Views Bangladesh Logo

লেবাননে ইসরায়েলি হামলায় শিশু-নারীসহ নিহত ১৪

লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৭ জন। নিহতদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোববারের (২৬ এপ্রিল) এই হামলার আগে দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। আইডিএফের এক মুখপাত্র সতর্ক করে বলেন, ওই এলাকায় অবস্থান করা মানে তারেকে ‘জীবনকে সংকটাপন্ন অবস্থায় ফেলা’।

পরে আইডিএফ জানায়, তারা কামানের গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সদস্য ও তাদের ঘাঁটি, যেখান থেকে ইসরায়েলি বাহিনীর ওপর হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

অন্যদিকে আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় তাদের ১৯ বছর বয়সী এক সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন সেনা আহত হয়েছেন।

ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ তাদের ভূখণ্ড লক্ষ্য করে তিনটি ড্রোন নিক্ষেপ করেছিল। তবে সেগুলো সীমান্ত অতিক্রমের আগেই ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী।

দুই পক্ষ বর্তমানে একটি অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যে রয়েছে। ১৬ এপ্রিল কার্যকর হওয়া এই যুদ্ধবিরতি গত বৃহস্পতিবার আরও তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়।

চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েল যেকোনো সময় পরিকল্পিত, আসন্ন বা চলমান হামলার বিরুদ্ধে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

সরকারি এক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, লেবাননে আইডিএফ ‘সক্রিয়ভাবে শক্তি প্রয়োগ করছে’। তাঁর অভিযোগ, হিজবুল্লাহর কর্মকাণ্ড যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।

নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ও লেবাননের সঙ্গে সমঝোতার ভিত্তিতেই তারা কাজ করছে। তাঁর ভাষ্য, ‘এতে শুধু হামলার জবাব দেওয়া নয়, তাৎক্ষণিক হুমকি প্রতিহত করা এবং নতুন হুমকি নস্যাৎ করাও অন্তর্ভুক্ত।’

এর আগে গত শনিবারও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হন। ওইদিন নেতানিয়াহু সেনাবাহিনীকে ‘জোরালোভাবে’ হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দেন।

ক্রমবর্ধমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার মধ্যে লেবানন-ইসরায়েল সীমান্ত পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে।

সূত্র: বিবিসি


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ