দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত
দক্ষিণ লেবাননে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
রোববার এক বিবৃতিতে জানানো হয়, নিহত সেনার নাম মোশে ইৎসহাক হাকোহেন ক্যাটজ (২২)।
তিনি যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউ হ্যাভেনের বাসিন্দা ছিলেন এবং ইসরায়েলি প্যারাট্রুপার্স ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
সামরিক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননে চলমান লড়াইয়ের সময় তিনি নিহত হন।
এ নিয়ে গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘর্ষে দক্ষিণ লেবাননে এখন পর্যন্ত পাঁচজন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। ওই সময় হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের দিকে রকেট হামলা শুরু করে, যার জেরে সীমান্তজুড়ে উত্তেজনা বাড়তে থাকে।
বর্তমানে সীমান্ত এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে