Views Bangladesh Logo

ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড বিল পাস

ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রাণঘাতী হামলার অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রেখে একটি বিতর্কিত বিল পাস করেছে ইসরায়েলের পার্লামেন্ট। সোমবার গৃহীত এই আইনটি ইতোমধ্যে বৈষম্যমূলক বলে সমালোচনার মুখে পড়েছে এবং দ্রুতই আদালতে চ্যালেঞ্জ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিলটির পক্ষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ৬২ জন আইনপ্রণেতা ভোট দেন। কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এ বিলের প্রধান উদ্যোক্তা। ভোটের আগে তিনি ফাঁসির দড়ির প্রতীকযুক্ত একটি পিন পরেন এবং বিল পাসের পর সামাজিক মাধ্যমে একে ‘ঐতিহাসিক’ পদক্ষেপ বলে উল্লেখ করেন।

আইন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিরা ইসরায়েলি সামরিক আদালতে বিচারের মুখোমুখি হবেন। সেখানে প্রাণঘাতী হামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডই হবে প্রধান শাস্তি। তবে বিশেষ ক্ষেত্রে এই সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যেতে পারে।

বিলে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ফাঁসি নির্ধারণ করা হয়েছে। রায় ঘোষণার ৯০ দিনের মধ্যে দণ্ড কার্যকর করার কথা বলা হলেও বিশেষ পরিস্থিতিতে তা সর্বোচ্চ ১৮০ দিন পর্যন্ত স্থগিত রাখা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ