Views Bangladesh Logo

ইরানি দূতাবাসে আঘাত হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলা হবে: ইরান

লেবাননে অবস্থিত ইরানি দূতাবাসে কোনও ধরনের হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে নিশানা করে হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

বুধবার (৪ মার্চ) দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এই হুঁশিয়ারি দেন।

শেকারচি বলেন, ‘ইসরায়েল নামের ‘অপরাধী রাষ্ট্র’ বারবার আন্তর্জাতিক সীমানা ও নিয়ম লঙ্ঘনের প্রমাণ দিয়েছে। ইরানের ব্যাপক সামর্থ্য থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনা ও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সংযম প্রদর্শন করেছে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বিশ্বের অন্য কোনও দেশের সঙ্গে ইরানের কোনো শত্রুতা বা বিরোধ নেই।’

তিনি বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনের প্রতি ইসরায়েলের হুমকির জবাবে তিনি জানান, লেবাননে ইরানি দূতাবাসে কোনো আঘাত এলে ইরানকে বাধ্য করা হবে বিশ্বের সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে গণ্য করতে।

শেকারচি প্রতিশ্রুতি দেন যে, ইরান ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার লক্ষ্যে কোনোক্রমেই সরু পথে যাবে না।

বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণার মাধ্যমে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে এবং কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তার উপর আন্তর্জাতিকভাবে নতুন উদ্বেগ তৈরি হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ