Views Bangladesh Logo

মার্কিন-ইসরায়েলি হামলা অবৈধ আগ্রাসন: উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলের হামলাকে অবৈধ আগ্রাসন এবং ইরানের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসনমূলক কর্মকাণ্ড কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

শনিবারের মার্কিন-ইসরায়েল হামলায় খামেনির সঙ্গে নিহত হয়েছেন ইরানের সামরিক পরিষদের প্রধান ও খামেনির শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, বিপ্লবী গার্ড কোরের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং আরও অনেক শীর্ষ কর্মকর্তা।

টার্কি টুডে প্রতিবেদনে বলা হয়েছে, খুব অল্প সময়ে খামেনিকে হত্যা করা ইরানি নেতৃত্বের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গভীর গোয়েন্দা নজরদারির সাফল্য নির্দেশ করে। একই সঙ্গে ইরানি নেতৃত্বের পর্যাপ্ত সতর্কতা গ্রহণ না করার বিষয়টিও প্রকাশ্যে এসেছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ