যুদ্ধে সেনাসংকট, সতর্কবার্তা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান
চলমান সংঘাতে একাধিক ফ্রন্টে লড়াই চালাতে গিয়ে সেনা সংকটে পড়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশটির সামরিক বাহিনী ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেছেন সেনাপ্রধান ইয়াল জামির।
বুধবার ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আল-জাজিরা।
সেনাপ্রধান বলেন, তিনি পরিস্থিতি ব্যাখ্যা করতে ‘১০টি লাল সতর্কবার্তা’ তুলে ধরছেন। তার মতে, জনবল ঘাটতি দ্রুত সমাধান না হলে শিগগিরই সেনাবাহিনী নিয়মিত সামরিক অভিযান চালানোর সক্ষমতাও হারাতে পারে।
এ অবস্থায় তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন। এর মধ্যে রয়েছে—নতুন সেনা নিয়োগ আইন প্রণয়ন, সাবেক সেনাদের পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার ব্যবস্থা এবং বাধ্যতামূলক সামরিক সেবার মেয়াদ বাড়ানো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে