Views Bangladesh Logo

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবার পর থেকেই অধিকৃত এই ভূখণ্ডটিতে ইসরায়েল হামলা ও অভিযান আরও জোরদার করেছে বলে জানানো হয় বার্তাসংস্থা রয়টার্সের খবরে।

রয়টার্স বলছে, বুধবার (২৯ জানুয়ারি) অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় তুবাস এলাকায় এই বিমান হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরেও সহিংসতা বাড়ে। এই সহিংসতায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। এ ছাড়াও সংঘাত চলাকালীন হাজারো ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে ইসরায়েলি সামরিক বাহিনী।

এর আগে ১৯৬৭ সালের যুদ্ধে অধিকৃত পশ্চিম তীর দখল করে নিয়েছিল ইসরায়েল। কারণ গাজার পাশাপাশি পশ্চিম তীরকেও নিজেদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের মূল অংশ হিসেবে দেখে থাকে ফিলিস্তিনিরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ