Views Bangladesh Logo

ইসরায়েলের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধান ও দুই বিজ্ঞানী নিহত

রানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় ইসরায়েলের চালানো ব্যাপক বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামি ও দুই পরমানু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

শুক্রবার (১৩ জুন) রাতভর চালানো এই হামলায় রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরসহ একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলো সকালে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরানের পরমাণু জ্বালানি সংস্থার (এইওআই) সাবেক প্রধান ফিরেদুন আব্বাসি ও তেহরানের ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মেহদি তেরাঞ্চি এই হামলায় প্রাণ হারিয়েছেন।

রয়টার্স এবং সিএনএন পৃথক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল রাতভর যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তার মধ্যে ছিল আইআরজিসি-এর সদর দপ্তরও। সিএনএন-এর বরাতে বলা হয়, গার্ডস কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি ওই সময় তেহরানে গার্ডস সদর দপ্তরে উপস্থিত ছিলেন এবং হামলায় তিনি প্রাণ হারান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, তেহরানে রেভল্যুশনারি গার্ডস-এর সদর দপ্তরে হামলার পর এলাকায় বিস্ফোরণ, আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

২০১৯ সাল থেকে গার্ডস বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন জেনারেল হোসেইন সালামি। পরমাণু ও সামরিক কৌশল নির্ধারণে তিনি ছিলেন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক। ইরাক, সিরিয়া ও লেবানে ইরানের সামরিক কার্যক্রমেও তিনি মুখ্য ভূমিকা পালন করেন।

এই ঘটনার পর ইরানের সেনাবাহিনী এবং রেভল্যুশনারি গার্ড ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে।

বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস ইরানের সশস্ত্র বাহিনীর একটি শক্তিশালী শাখা, যার রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রভাব অত্যন্ত গভীর। গার্ডস বাহিনী বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ