ইরানের দুই জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নিহতের দাবি ইসরায়েলের
ইরানের সামরিক কাঠামোর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ হিসেবে আরও দুই জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার তেহরানে চালানো এক বিমান হামলায় আবদুল্লাহ জালালি-নাসাব ও আমির শরীয়ত নিহত হয়েছেন।
বিবৃতিতে জানানো হয়, নিহত দুই কর্মকর্তা ‘খাতাম আল-আম্বিয়া ইমার্জেন্সি কমান্ড’-এর গোয়েন্দা পরিদপ্তরের দায়িত্বে ছিলেন। ইসরায়েলের দাবি, তাদের মৃত্যু ইরান সরকারের কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামোর জন্য বড় ধরনের ধাক্কা হয়ে দাঁড়াবে।
এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেল জালালি-নাসাবের মৃত্যুর খবর নিশ্চিত করলেও আমির শরীয়তের অবস্থার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সূত্র: সিএনএন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে