হামলায় ইরানের সাবেক রাষ্ট্রপতি আহমেদিনেজাদ নিহত, দাবি ইজরায়েলের
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম মিডিয়া হায়ম।
প্রতিবেদনে বলা হয়, আহমেদিনেজাদের বাসভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এসময় তিনি গৃহবন্দী অবস্থায় ছিলেন।
এদিকে, একাধিক ইরানি প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, এ হামলায় আহমেদিনেজাদের তিনজন দেহরক্ষী নিহত হন। তবে, সাবেক এই রাষ্ট্রপতির মৃত্যুর বিষয়ে তারা কিছু জানাননি।
মাহমুদ আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কঠোর রক্ষণশীল মতাদর্শের জন্য পরিচিত ছিলেন। তার শাসনামলে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্ক তীব্র উত্তেজনার মধ্য দিয়ে যায় এবং দেশটির পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে।
২০০৯ সালের বিতর্কিত নির্বাচন ও পরবর্তী বিক্ষোভও তার প্রেসিডেন্ট মেয়াদকালের গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে