Views Bangladesh Logo

জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা ইসরায়েলের

জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এ ঘোষণা দেন।

হিব্রু ভাষায় দেওয়া বক্তব্যে গিদিয়ন সার বলেন, জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করে দেবে ইসরায়েল। তবে কনস্যুলেট বন্ধের সিদ্ধান্তের বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানাননি তিনি।

ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, জেরুজালেমের ব্রিটিশ কনস্যুলেট জেনারেল জেরুজালেম, পশ্চিম তীর ও গাজায় যুক্তরাজ্য সরকারের প্রতিনিধিত্ব করে। একই সঙ্গে ফিলিস্তিনের সঙ্গে যুক্তরাজ্যের রাজনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও কাজ করে কনস্যুলেটটি।

ইসরায়েলের এই সিদ্ধান্তের পর কনস্যুলেটটির কার্যক্রম কীভাবে পরিচালিত হবে বা এর পরিবর্তে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ