ইসলামী ব্যাংকের ঈদ পুনর্মিলনী
ঈদ পুনর্মিলনী করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ঈদের পর কর্মস্থলে ফিরে আসা সহকর্মীদের মাঝে সদিচ্ছা বাড়ানো এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করতে প্রধান কার্যালয়ে এ আয়োজন করে ইসলামী ব্যাংক অফিসার্স কল্যাণ সমিতি (আইবিওকেএস)।
রোববারের (১৫ জুন) পুনর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইবিওকেএসের সভাপতি ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম মাহবুব মোর্শেদ। বক্তব্য দেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম ও মাহমুদুর রহমান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আমিনুর রহমান। দর্শকদের ধন্যবাদ জানান এবং মোনাজাত পরিচালনা করেন আইবিওকেএসের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব-এ-আলম।
সাংস্কৃতিক পর্বে ঈদের শুভেচ্ছা ও অভিজ্ঞতা বিনিময় ছাড়াও গান, আবৃত্তি কৌতুক পরিবেশন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে আরও ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে এম মুনিরুল আলম আল-মামুন ও মো. মাকসুদুর রহমানসহ প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার বিভিন্ন পদের নির্বাহীরা।
মতামত দিন