ঢাকা-৬ আসনে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে অগ্নেয়াস্ত্র মজুদের অভিযোগ ইশরাকের
ঢাকা-৬ আসনে জামায়াত ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে একটি কেন্দ্রে অগ্নেয়াস্ত্র মজুদের অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের কাছে তিনি এ অভিযোগ জানান।
পরে গণমাধ্যমকে ইশরাক হোসেন বলেন, ‘গত ৪ তারিখ কসমোপলিটন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে জামায়াতের প্রার্থী আব্দুল মান্নানের কর্মী সমর্থকরা বিপুল পরিমাণে নকল ব্যালট পেপার, সিল, দেশিয় চাপাতি, রামদা, ক্রিকেট স্ট্যাম্প, হকি স্টিক মজুদ করে।’
এ বিষয়ে সূত্রাপুর থানার ওসিকে অবহিত করলে তা জব্দ না করে, সরিয়ে ফেলতে অসহযোগিতা করে বলেও অভিযোগ করেন তিনি। সুষ্ঠুভাবে ভোটের আয়োজনের স্বার্থে উক্ত কেন্দ্র ও থানার ওসির পরিবর্তনের জন্য ইসির কাছে দাবি জানান তিনি ইশরাক হোসেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে