কুয়েতের বিদ্যুৎকেন্দ্র ও পানি শোধনাগারে ইসরায়েলি হামলা, নিন্দা আইআরজিসির
কুয়েতের একটি বিদ্যুৎকেন্দ্র ও লবণাক্ত পানি পরিশোধন স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ করে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, কুয়েত কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে দেশটির একটি বিদ্যুৎকেন্দ্র এবং লবণাক্ত পানি পরিশোধন স্থাপনায় হামলা হয়েছে এবং এই হামলা চালিয়েছে ইসরায়েল।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের হামলা ইসরায়েলি দখলদার শক্তির নৃশংস চরিত্র উন্মোচন করে। আইআরজিসি এই অমানবিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। পাশাপাশি সংগঠনটি সতর্ক করে দেয় যে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা স্থাপনা এবং এ অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও সামরিক সদস্যরা আইআরজিসির হামলার লক্ষ্যবস্তু হতে পারে। সূত্র: আল-জাজিরা

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে