ইরানের হামলায় ইসরায়েলের ৫ শহরে ২০০ নিহতের দাবি আইআরজিসির
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরে সামরিক এবং নিরাপত্তা স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলায় ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।
আইআরজিসি আরও জানিয়েছে, একই অভিযানে কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।
তবে ইসরায়েল এখনও কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি। দেশটির অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, আরাদ শহরে ৮৮ জন আহত হয়েছেন, আর ডিমোনার ৩৯ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তথ্যসূত্র : আল জাজিরা

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে