Views Bangladesh Logo

ওমানে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে। শুক্রবার ওমানে এই আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। একই সময়ে তেহরান জানিয়েছে, প্রয়োজন হলে তারা আত্মরক্ষায় প্রস্তুত রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি।

মাস্কাট থেকে এএফপি জানায়, গত জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর পর এই প্রথম দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা শুরু হলো। ওই যুদ্ধের মধ্য দিয়েই আগের দফার আলোচনা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল।

এবারের আলোচনায় ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নিচ্ছেন বিশেষ দূত স্টিভ উইটকফ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ