তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে রাজধানী তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির একজন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
ইরানের রাজধানীতে ইসরায়েলের আকস্মিক হামলার প্রেক্ষাপটে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনী হামলাটি ‘পূর্ব-নির্ধারিত আক্রমণ’ হিসেবে উল্লেখ করেছে। ইরানি গণমাধ্যমও তেহরানে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে এবং জানিয়েছে, কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের রিপাবলিক এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দেশের সব স্থানে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে