Views Bangladesh Logo

ইরানের গোয়েন্দা পুলিশের প্রধান নিহত

ইরানের গোয়েন্দা পুলিশ সংস্থা ফারাজার-এর প্রধান গোলামরেজা রেজাইয়ান আজ (রোববার) নিহত হয়েছেন। খবরটি জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

রেজাইয়ান এর আগে ইমিগ্রেশন ও ফরেন ন্যাশনাল পুলিশ, চিফ অফ ইন্টেলিজেন্স এবং পাবলিক সিকিউরিটি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইরানের পুলিশ বাহিনীর ডিরেক্টর অব জেনারেল ইন্সপেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তার মৃত্যু সংক্রান্ত আরও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ