Views Bangladesh Logo

ইরানের নতুন নেতারা আমার সঙ্গে কথা বলতে চান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে কথা বলতে চান এবং তিনিও এতে রাজি হয়েছেন।

রোববার (১ মার্চ) আটলান্টিক ম্যাগাজিনকে ট্রাম্প বলেন, ‘তারা আমার সঙ্গে কথা বলতে চায়। আমি রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব। তাদের এটি আরও আগেই করা উচিত ছিল। যে বিষয়গুলো খুবই বাস্তবসম্মত এবং করা সহজ ছিল, তা তাদের আরও আগেই করা উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।’

তবে কখন এ আলোচনা শুরু হবে সেটি স্পষ্ট করেননি ট্রাম্প।

ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) আকস্মিক হামলা চালিয়ে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ ৪০ জনের বেশি নেতাকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর দ্রুত সময়ের নতুন নেতৃত্ব তৈরি করে তেহরান।

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তিন দফা আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সর্বশেষ আলোচনা হয় গত শুক্রবার। আগামী শুক্রবার তাদের আবারও আলোচনায় বসার কথা ছিল। কিন্তু তার আগেই ইসরায়েলকে সঙ্গে নিয়ে আকস্মিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ