নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যা’ করার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রোববার (১৫ মার্চ) আইআরজিসির ওয়েবসাইট সেপাহ নিউজে এ প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, 'এই শিশু-হত্যাকারী অপরাধী যদি এখনও জীবিত থাকে, তাহলে আমরা সর্বশক্তি দিয়ে তাকে অনুসরণ করে হত্যা করার চেষ্টা চালিয়ে যাব।'
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে তিনি এখনই কোনো চুক্তিতে রাজি নন। তার ভাষায়, আলোচনায় থাকা বর্তমান শর্তগুলো এখনও যথেষ্ট নয়।
ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই আইআরজিসির এমন কঠোর হুমকি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে