ইরান যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৩,১৮৬: এইচআরএএনএ
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর থেকে ইরানে নিহতের সংখ্যা ৩,১৮৬ জনে পৌঁছেছে, যার মধ্যে অন্তত ২১০ জন শিশু। এ তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)-এর প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১,৩৯৪ জন বেসামরিক নাগরিক। এছাড়া ১,১৫৩ জন সামরিক সদস্য প্রাণ হারিয়েছেন। আরও ৬৩৯ জনের মৃত্যুর তথ্য অমীমাংসিত। তাদের পরিচয় ও মৃত্যুর ধরন নিশ্চিত হওয়া যায়নি।
বিশ্লেষকরা জানান, চলমান সংঘাতের ফলে ইরানের বিভিন্ন অঞ্চলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। পূর্ববর্তী প্রতিবেদনগুলোতেও মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
মানবাধিকার সংস্থা মনে করিয়ে দিয়েছে, সংঘাতের প্রভাব সবচেয়ে বেশি সাধারণ মানুষদের ওপর পড়ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে