Views Bangladesh Logo

খামেনির মৃত্যু নিয়ে ইরান-ইজরায়েলের পাল্টাপাল্টি দাবি

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে ইজরায়েল এবং ইরানের কর্তৃপক্ষ পাল্টাপাল্টি দাবি করেছে।

খামেনি মারা গেছেন এবং তার মরদেহ পাওয়া গেছে বলে দাবি করেছেন এক ইসরায়েলি কর্মকর্তা।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। তিনি তার প্রাসাদের কম্পাউন্ডে প্রাণ হারিয়েছেন। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেছে ইরানি উদ্ধারকারীরা।

এদিকে খামেনির মৃত্যুর তথ্য অস্বীকার করেছে ইরান। দেশটি বলেছে, শত্রুরা মনস্তাত্ত্বিক যুদ্ধে লিপ্ত হয়েছে। এ ব্যাপারে সবাইকে জাগ্রত থাকতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে বলেছেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম লিডার খামেনি দু’জন ভালো আছেন। এছাড়া সরকারও বেশ ভালোভাবে চলছে বলে উল্লেখ করেন তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর কিছুক্ষণ আগে জানান তাদের কাছে আসা তথ্য ইঙ্গিত করছে খামেনি প্রাণ হারিয়েছেন। এর কিছুক্ষণ পর বাঘেরি এ তথ্য জানান। তবে তারও কিছু সময় পর রয়টার্সকে এক ইসরায়েলি কর্মকর্তা জানান, খামেনি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ