শত্রুর ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানি প্রেসিডেন্টের
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর পাল্টা আঘাতের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রোববার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ‘শত্রুর সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করতে ইরানের সশস্ত্র বাহিনী পুরো শক্তি দিয়ে অভিযান চালিয়ে যাবে এবং শত্রুদের সব পরিকল্পনা নসাৎ করে দেওয়া হবে।’
পেজেশকিয়ান বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী তাদের সর্বোচ্চ নেতার দেখানো পথ অনুসরণ করে কঠোর আঘাত হানা অব্যাহত রাখবে। খামেনির মৃত্যুকে তিনি বছরের পর বছর ধরে চলা ত্যাগের চূড়ান্ত পরিণতি বা শাহাদাত হিসেবে অভিহিত করেন।’
এদিকে সর্বোচ্চ নেতার অবর্তমানে ইরানে তিন সদস্যের একটি অস্থায়ী নেতৃত্ব কাউন্সিল গঠন করা হয়েছে এবং তারা ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে বলে জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি নিজেও এই কাউন্সিলের একজন সদস্য।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে