Views Bangladesh Logo

হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট

বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির বন্ধের প্রস্তাব অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। স্থানীয় সময় রোববার পার্লামেন্টে এই সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। খবর এনডিটিভির।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবহন হয়। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার এসমাইল কোসারি জানিয়েছেন, এই প্রস্তাব বর্তমানে আলোচ্যসূচিতে রয়েছে এবং প্রয়োজন হলে এটি কার্যকর করা হবে।

ইরানের সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, পার্লামেন্টের প্রাথমিক অনুমোদনের পর এবার জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ