ক্রমবর্ধমান সংঘাতের মধ্যেই ইসরায়েলে মার্কিন দূতাবাসে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েল-ইরান সংঘাত টানা চতুর্থ দিনেও তীব্র আকার ধারণ করেছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে মার্কিন দূতাবাসের সামান্য ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবারও (১৬ জুন) পরস্পরের ভূখণ্ডে পাল্টাপাল্টি বিমান, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আঞ্চলিক যুদ্ধটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার নতুন শঙ্কা তৈরি হয়েছে।
আল জাজিরা ও বিবিসি জানিয়েছে, গত চারদিনের সংঘাতে এ পর্যন্ত ইরানে ২০ জন শিশু ও বেশ কয়েকজন নারীসহ ২২৪ জন ও ইসরায়েলে কয়েকজন নারী-শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। দুদেশ মিলিয়ে আহত হয়েছেন অন্তত এক হাজার ৪৫৯ জন, যাদের ৯০০ জনেরও বেশি ইরানি এবং
রোববার (১৫ জুন) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত রাজধানী তেল আবিব ও হাইফাসহ ইসরায়েলি শহরগুলোকে লক্ষ্য করে ইরান ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ সময় জেরুজালেম ও তেল আবিব জুড়ে বার বার ক্ষেপণাস্ত্র সতর্কতার সাইরেন বেজে ওঠে। যার ফলে বেসামরিক নাগরিকরা আশ্রয়কেন্দ্রগুলোতে ছুটে যেতে বাধ্য হন।
এটিকে শুক্রবার (১৩ জুন) যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে তীব্র হামলা হিসেবে বর্ণনা করেছে আল আরাবিয়া ও ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। তারা জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান ইসরায়েলের দিকে মোট ৩৭০টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে। এসব হামলায় ইসরায়েলের অন্তত ৩০টি এলাকায় আঘাত এসেছে।
একটি ক্ষেপণাস্ত্র হাইফার প্রধান তেল শোধনাগারে আঘাতের ভয়াবহ আগুনে কমপক্ষে চারজন আহত হন। অনলাইনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, শহরটি ঘন ধোঁয়ায় ভরে গেছে।
ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, তেল আবিবে অবস্থিত দূতাবাসটিতে কাছাকাছি অবতরণকারী ক্ষেপণাস্ত্রের আঘাতে সামান্য কাঠামোগত ক্ষতি হয়েছে। তবে কোনো মার্কিন কর্মীর কোনো ধরনের আঘাত লাগেনি।
হাকাবি আরও জানিয়েছেন, জেরুজালেম ও তেল আবিবে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট সোমবার (১৬ জুন) বন্ধ থাকবে।
শনিবার (১৪ জুন) ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রাতেও একাধিকবার আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন হাকাবি। সামাজিক মাধ্যমে তিনি ওই রাতকে ‘উত্তেজনাপূর্ণ ও কঠিন’ উল্লেখ করেন।
ইসরায়েলের দাবি, তাদের আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া অনেক প্রজেক্টাইল ও মিসাইল প্রতিহত করেছে। তবে বেশ কয়েকটি অবকাঠামোতে আঘাতে সক্ষম হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে