ট্রাম্পের সঙ্গে কোন আলোচনা হয়নি, দাবি ইরানি গণমাধ্যমের
আলোচনা চলমান থাকায় ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলার সিদ্ধান্ত স্থগিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের সংলাপের বিষয়টি অস্বীকার করেছে।
আজ সোমবার ট্রাম্পের ঘোষণার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের উদ্দেশ্য হলো জ্বালানির দাম কমানো এবং তাঁর সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ক্ষেপণ করা।
বিবৃতিতে আরও বলা হয়, উত্তেজনা কমাতে আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে কিছু ‘উদ্যোগ’ রয়েছে। তবে তাদের এই উদ্বেগগুলোর বিষয়ে ওয়াশিংটনের সঙ্গেই যোগাযোগ করা উচিত, কারণ তারাই ‘এই যুদ্ধ শুরু করেছে’।
এর আগে পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের হামলা স্থগিতের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে