Views Bangladesh Logo

পুতিনের সঙ্গে 'শলাপরামর্শ' করতে রাশিয়ায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী

উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ‘শলাপরামর্শ’ করতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ সফরটি তেহরান ও মস্কোর মধ্যে চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে পরামর্শের অংশ। বৈঠকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সঙ্গে ইরানের চলমান সংঘাত পরিস্থিতি এবং ভূরাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

বৈঠকের আগে আরাঘচি বলেন, এ সফরের লক্ষ্য দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত সমন্বয় বজায় রাখা। বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে তিনি দু’পক্ষের এই আলোচনাকে “গুরুত্বপূর্ণ” হিসেবে উল্লেখ করেন।

বিশ্লেষকরা মনে করছেন, এই সফর ইরান-রাশিয়া সম্পর্কের গভীরতর হওয়ার ইঙ্গিত দেয়। এর ফলে ভূরাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে এবং পশ্চিমা শক্তিগুলির ওপর কূটনৈতিক চাপ আরও বাড়তে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ