Views Bangladesh Logo

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, ভয়াবহ আগুন

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এর ফলে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও সিএনএনের।

কুয়েতের সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে হামলার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি বলেন, 'কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালিয়েছে।' তিনি আরও জানান, জরুরি পরিষেবার কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে কাজ করছেন। হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর থেকে টানা ৩৩ দিন ধরে এই যুদ্ধ চলছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলে হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইরান। সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাতেও হামলার পরিধি বাড়িয়েছে ইরানি বাহিনী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ