Views Bangladesh Logo

জেনেভায় ইরান ও পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আজ

রান-ইসরায়েল সংঘাত অষ্টম দিনে গড়িয়েছে। এই উত্তেজনার মধ্যেই আজ জেনেভায় বৈঠকে বসছেন ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। এতে অংশ নেবেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসও।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, ফ্রান্সের জঁ-নোয়েল বারো এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকটি ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর প্রথম বড় কূটনৈতিক উদ্যোগ।

ল্যামি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা রোধে এখনই সময়। ফ্রান্স বলছে, আলোচনার মূল লক্ষ্য হবে ইরানকে তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে রাজি করানো।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একমত হয়েছে যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। দুই পক্ষ কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের জড়ানোর বিষয়ে তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। তবে ইরানে হামলার অনুমোদন সংক্রান্ত খবরে তিনি আপাতত ‘না’ করেছেন।

সংঘাত ছড়িয়ে পড়ায় বিদেশি নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। ইরান ও ইসরায়েল থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান ও পাকিস্তানসহ আরও কয়েকটি দেশ। তেহরান ও তেলআবিবের দূতাবাস কার্যক্রমও স্থগিত করেছে অনেক দেশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ