ইরান যুদ্ধ প্রায় শেষের পথে: ট্রাম্প
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংঘাত প্রায় শেষের দিকে—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাময়িক দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেস–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় এটি প্রায় শেষ। আমি এটিকে খুব কাছাকাছি শেষ হওয়ার দিকে এগোচ্ছে বলে দেখছি।’
তবে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিলেও যুক্তরাষ্ট্র পুরোপুরি এই সংঘাত থেকে সরে যাচ্ছে না বলেও স্পষ্ট করেন তিনি। ট্রাম্প বলেন, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে এখনও যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রয়োজন।
তিনি আরও বলেন, “আমি যদি এখন পুরোপুরি সরে যাই তাহলে ইরানের পুনর্গঠনে ২০ বছর সময় লাগবে।” এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এখনো শেষ হয়নি।
এদিকে ট্রাম্প দাবি করেন, চাপের মুখে ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হয়ে উঠেছে। তার ভাষায়, দেশটি একটি চুক্তিতে পৌঁছাতে “খুবই মরিয়া” হয়ে উঠেছে।
দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির ফলে অঞ্চলের উত্তেজনা কিছুটা কমলেও সংঘাতের দীর্ঘমেয়াদি গতিপথ নিয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।
সূত্র: আল-জাজিরা, ফক্স বিজনেস

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে