ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকট সৃষ্টি করতে পারে,আশঙ্কা আইএমএফের
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত বিশ্ব অর্থনীতিতে এক ‘অভূতপূর্ব জ্বালানি সংকট’ সৃষ্টি করতে পারে, যা বৈশ্বিক মন্দার ঝুঁকি বাড়াবে।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে আইএমএফ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ইতোমধ্যেই বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাসে চাপ সৃষ্টি করছে এবং অর্থনৈতিক ঝুঁকি বাড়াচ্ছে।
সংস্থাটি জানায়, জ্বালানি বাজারে দীর্ঘস্থায়ী অস্থিরতা প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে এবং প্রধান অর্থনীতিগুলোতে মুদ্রাস্ফীতি বাড়াতে পারে। এর ফলে জ্বালানি আমদানিকারক ও উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, জি-৭ ভুক্ত দেশগুলোর অর্থনীতি প্রবৃদ্ধি বাড়ার গতি কমে আসতে পারে। এসব দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে যুক্তরাজ্য।
এক সতর্কবার্তায় পিয়ের-অলিভিয়ের গৌরিনচাস বলেন, ‘বিশ্ব অর্থনীতি বর্তমানে আরও একটি কঠিন পরীক্ষার সম্মুখীন। বৈশ্বিক হাইড্রোকার্বন সরবরাহের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত এই অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে এক ভয়াবহ জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে